ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আ.লীগ আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সচিবালয় অভিমুখে যাত্রা রোববার

আওয়ামী সরকারের আমলে চাকুরিচ্যুত ২২০০ পুলিশ সদস্য সচিবালয়ের উদ্দ্যেশ্যে পদযাত্রা করবে আগামী রোববার। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান আন্দোলনরতরা।


এর আগে আওয়ামী সরকারের আমলে নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্র করেন। তাদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল দাবি-দাওয়া নিয়ে সচিবালয়ে গেলেও স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ না পেয়ে ফিরে যেতে হয়েছে।


চাকরিচ্যুত পুলিশ এবং তাদের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের সামনে থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে তাদের ব্যারিকেডে আটকে দেয় পুলিশ। এসময় তারা তাদের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয়।

ads
ads
ads

Our Facebook Page

↑